শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নিজ পরিচয়ে কাদিয়ানীরা দেশে থাকতে সমস্যা নেই : আল্লামা আহমদ শফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাদিয়ানী সম্প্রদায় ভিন্নধর্মাবলম্বীদের মত নিজ পরিচয়ে এ দেশে থাকতে পারবে এবং এতে কোন সমস্যা নেই বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, চট্টগ্রামের মইনুল ইসলাম হাটহাজারি মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

তিনি বলেন, গোলাম আহমদ কাদিয়ানি কাফির। তার অনুসারিরাও কাফির তথা অমুসলিম। কাদিয়ানিরা এদেশে থাকতে কোন সমস্যা নেই। তবে তারা ভিন্নধর্মাবলম্বী তথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মত আপন পরিচয়ে থাকবে। মুসলিম পরিচয় দিয়ে নয়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত আটটায় হবিগঞ্জ জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগরের বার্ষিক সভা উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় শিক্ষার্থীদের মোবাইল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে হেফাজত আমীর বলেন, মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বিভিন্ন খারাপ দিকে আকৃষ্ট হচ্ছে শিক্ষার্থীরা। তাই তাদেরকে মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা গ্রহণ করা উচিত। ছাত্রছাত্রীকে শালীনতা বজায় রেখে কাপড়-চোপড় পরতে হবে।

শায়েখ আল্লামা আব্দুল মুমিনের সভাপতিত্বে ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাসরুল হকের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাওলানা সাজিদুর রহমান, মাওলানা এমদাদুল হক, আশরাফ আলী হরষপুরী, মাওলানা আব্দুল খালিক চলিততালী, মাওলানা আব্দুস সহিদ গুলমুকাপনী প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ