বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

নয়াপল্টনে সমাবেশের অনুমতি পেল বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (বিএনপি)।

শুক্রবার দুপুর ১২টার দিকে সমাবেশের অনুমতি দেয়া হয় বলে জানান বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য মৌখিক অনুমতি দিয়েছে ডিএমপি। আজ বেলা ১২টার দিকে আমাদেরকে এই অনুমতি দেয়া হয়েছে।

সমাবেশের বিষয়ে কোনো শর্ত রয়েছে কি-না জানতে চাইলে এ্যানি বলেন, মৌখিকভাবে অনুমতির ক্ষেত্রে কোনো শর্ত বলা হয়নি। তবে লিখিত অনুমতির ক্ষেত্রে শর্ত থাকতে পারে।

তবে অনুমতির বিষয়ে ডিএমপির পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডিএমপি সূত্রে জানা গেছে, সমাবেশের অনুমতির ব্যাপারে আলোচনা চলছে। বিকেল নাগাদ অনুমতি দিতে পারে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সমাবেশের অনুমতির জন্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। ডিএমপি কমিশনার তাদেরকে জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমাবেশের অনুমতির বিষয়টি বিএনপিকে যথা সময়ে জানিয়ে দেয়া হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ