রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাটির কবর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা

ধানমন্ডির পপুলারের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। আগুনে ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় ও তৃতীয় তলায় ক্ষয়ক্ষতি হয়েছে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মহা ব্যবস্থাপক মেসাদ্দেক হোসেন গণমাধ্যমকে বলেন, হাসপাতালের দ্বিতীয় তলায় থাকা এমআরআই মেশিন কক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এতে কেউ হতাহত হননি।

এর আগে, রাত আটটার পর ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায় আগুন লাগার পর ব্যাপক ধোঁয়া বের হতে থাকে। মুহুর্তের মধ্যে ধোয়া ভবনের বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে। রোগী, স্বজন এবং চিকিৎসকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ