রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাটির কবর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা

তিন আসনে উপনির্বাচন ২১ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শূন্য থাকা ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ তিনটি আসনে আগামী ২১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর উপ-নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন। এ ছাড়া শূন্য থাকা বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনের তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ঢাকা-১০ থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। আর বাকিগুলোতে সংসদ সদস্যরা মৃত্যুবরণ করায় সেগুলো শূন্য হয়ে পড়ে। এর মধ্যে গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ছিলেন মো. ইউনুস আলী সরকার, বাগেরহাট-৪ আসনে ডা. মোজাম্মেল হোসেন, বগুড়া-১ আসনে আব্দুল মান্নান এবং যশোর-৬ আসনে ইসমাত আরা সাদেক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ