সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

এ বছরের সব মাহফিল স্থগিত করলেন আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘পারিপার্শ্বিক কিছু কারণ’ উল্লেখ করে এ বছরের সব মাহফিল স্থগিত করছেন বক্তা মিজানুর রহমান আজহারী। তাই মার্চ পর্যন্ত তার বাকি প্রােগ্রামগুলাে আর করছেন না তিনি।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লিখেন আজহারী।

এর আগে গত ২৮ জানুয়ারি তাকে ‘জামায়াতের প্রােডাক্ট’ আখ্যা দিয়ে সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মাে. আবদুল্লাহ। পরদিন সেই বক্তব্যের জবাব দিয়ে স্ট্যাটাস দেন আজহারী। তিনি বলেন, আমি কোন দলের এজেন্ট বা প্রােডাক্ট নই। আর কোন রাজনৈতিক দলের অর্থায়নে আমার শিক্ষা জীবনও কাটেনি। মিথ্যাচার যেন এদেশে মহামারিতে রুপ নিয়েছে। আর সেটা যখন প্রকাশ্যে, গণমাধ্যমে, দেশের কোন উচ্চ পদস্থ দায়িত্বশীলের মুখ থেকে প্রকাশ পায়, তখন আফসােস আর হেদায়েতের দোয়া ছাড়া আর কিছুই করার থাকে না।

নিজের চিন্তা আর মতের বিরুদ্ধে গেলেই এদেশে একটা স্বস্তা ট্যাগ লাগিয়ে দেয়া হয়। আর সেটা হল ‘জামাত শিবির। এবার আপনি মুক্তিযােদ্ধার সন্তান হােন অথবা মনেপ্রাণে একজন প্রকৃত দেশপ্রেমিক হােন। দ্যাট ডাজেন্ট মেটার। ভিন্নমতকে দমনের এই অপকৌশল পুরাে জাতির ভাগ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

এরপর আজ দুপুরে স্ট্যাটাস দেন আজহারী। তার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলাে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ--
প্রিয় দ্বীনি ভাই ও বােনেরা

পারিপার্শ্বিক কিছু কারণে, এখানেই এবছরের তাফসির প্রােগ্রামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকী প্রােগ্রামগুলাে স্থগিত করা হল। রিসার্চের কাজে আবারো মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্দুল আলামিন সুযােগ করে দিলে, আবারও দেখা হবে ও কথা হবে কুরআনের মাহফিলে ইনশাআল্লাহ।

এবছর বেশীর ভাগ প্রােগ্রামগুলােতেই পারিবারিক ও সামাজিক ক্রাইসিস নিয়ে কথা বলেছি, পাশাপাশি কয়েকটি সূরার ৩াফসিরও করেছি। আশাকরি, আলােচনা গুলাে থেকে আপনারা উপকৃত হবেন। পরিবারের সবাই মিলে আলােচনাগুলাে শুনুন এবং কথাগুলাে বাস্তব জীবনে মেনে চলার চেষ্টা করুন। তাহলে দেখবেন ধীরে ধীরে, আমাদের পরিবার ও সমাজ সুখময় এবং শান্তিময় হয়ে উঠবে ইনশাআল্লাহ।

আমি একজন নগন্য মানুষ। মহাগ্রন্থ আল কুরআনের ছাত্র। কুরআনের ছাত্র হয়েই বেঁচে থাকতে চাই ও নিরলস কাজ করে যেতে চাই। তাই সুপ্রিয় শ্রোতাদেরকে বলব, প্লিজ আমাকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করবেন না। আমাকে জড়িয়ে কোন ব্যাপারে কাউকে গালাগালি করবেন না, অন্য কোন মতাদর্শের আলেমদেরকে হেয় বা ছােট ক