বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

৮ বছর আমেরিকায় বসে বেতন-ভাতা উত্তোলন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। বিভিন্ন ছুটি দেখিয়ে দীর্ঘ আট বছরে আছেন যুক্তরাষ্ট্রে। তবু নিয়মিত বেতন-ভাতাসহ সরকারি সকল সুবিধা ভোগ করে চলেছেন।

আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ময়মনসিংহের গফরগাঁও আঠারদানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন তথ্যের সত্যতা পাওয়া গেছে।

আট বছর ধরে শিক্ষা ছুটিতে থেকেও নিয়ম বহির্ভূতভাবে বেতন ভাতা উত্তোলন করেছেন- এমন অভিযোগে দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মণ্ডলের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।

দুদক জানায়, সরেজমিনে অভিযানে অভিযোগের সত্যতা পায় দুদক টিম। নথিপত্র যাচাই এবং বিশ্লেষণ করে টিম জানতে পারে, উল্লিখিত শিক্ষক স্বাস্থ্য ছুটি দেখিয়ে তিন দফায় মোট আট বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে এবং বিদ্যালয়ে পাঠদান না করেই বেতন-ভাতা উত্তোলন করে আসছেন।

সার্বিক পর্যালোচনায় উল্লিখিত শিক্ষক চরম দায়িত্বে অবহেলা ও বেআইনিভাবে সরকারি সম্পদের আত্মসাৎ করেছেন বলে দুদক টিমের নিকট প্রতীয়মান হয়। এ অনিয়মের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের সুপারিশ করে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে দুদক টিম।

একই টিম গফরগাঁও উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া কাগজপত্র তৈরি করে কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে অপর একটি অভিযান পরিচালনা করে। এছাড়া বাংলাদেশ বিমানের কার্গো ভিলেজে কার্গো হ্যান্ডলিং ও পণ্য খালাসে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদক।

অভিযানকালে দুদক টিম বিমান থেকে আগত অধিকাংশ শিপমেন্ট খোলা আকাশের নিচে রাখা, কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যত্রতত্র মালামাল স্টোর করে রাখা, ডেইলি বেসিস লেবার দিয়ে শিপমেন্টের মালামাল লোড-আনলোড করানোর ফলে মালামাল চুরি ও মালামালের ক্ষয়ক্ষতি রোধে কোনো দায়দায়িত্ব না থাকাসহ বেশ কিছু অনিয়মের প্রাথমিক প্রমাণ পায় দুদক টিম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ