সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত

করোনার প্রভাবে পদ্মা সেতুর কাজে বিলম্ব হওয়ার শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘করোনা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতি দুই মাসের বেশি প্রলম্বিত হলে এবং চীনা কর্মীদের যারা ছুটিতে গেছেন তাদের ছুটি বাড়লে উন্নয়ন প্রকল্পগুলোর কাজের অগ্রগতিতে সমস্যা হতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।’

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তরপ্রধান এবং প্রকল্প পরিচালকদের নিয়ে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা ও নাগরিক সেবা বিষয়ক সভা শেষে তিনি একথা বলেন।

চলতি অর্থবছরে গত ডিসেম্বর পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় গড় ২৬ শতাংশ জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের বাস্তবায়নের হার হচ্ছে ২৮ শতাংশ। পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি ওভারঅল ৭৭ শতাংশ। মূল সেতুর কাজের অগ্রগতি ৮৬ শতাংশ। এখন পর্যন্ত পদ্মা সেতুর ২৩টি স্প্যান বসেছে।’

তিনি বলেন, ‘পদ্মা সেতুতে চীনা নাগরিক কর্মরত রয়েছেন ৯৮০ জন। এরমধ্যে ছুটিতে আছে ৩৩২ জন। ছুটিতে থাকাদের মধ্যে ফিরে এসেছেন ৩৩ জন, এরমধ্যে আটজন কোয়ারেন্টাইন মুক্ত। অন্যরা কোয়ারেন্টাইনে আছেন।’

‘পদ্মা সেতুতে আগামী ২ মাসে যদি অচলাবস্থার (চীনের করোনাভাইরাস সংক্রান্ত) অবসান হয়, তবে আমাদের কোনো অসুবিধা হবে না। আমাদের কাজ চলবে। ১০ ফেব্রুয়ারি পদ্মা সেতুর ২৪ নম্বর স্প্যান বসতে যাচ্ছে। কাজ চলতে থাকবে যদি না এর ভেতরে নববর্ষ উপলক্ষে যারা চীনে ছুটিতে গেছেন তাদের ছুটি আরও প্রলম্বিত হয়। ছুটি প্রলম্বিত না হলে আগামী ২ মাসের মধ্যে পদ্মা সেতুর কাজের অগ্রগতির সংকট হবে না।’

কাদের বলেন, ‘আমরা আশা করছি আগামী মাসে ঢাকা-মাওয়া বাংলাদেশের প্রথম এক্সপ্রেস ওয়ের শুভ উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর অফিসে সামারি পাঠানো হয়েছে। তিনি যখন সময় দেবেন তখন উদ্বোধন করা হবে। অ্যাপ্রোসের কাজ শেষ। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটারের কাজ শেষ। পদ্মার ওপার থেকে ভাঙ্গা পর্যন্ত উদ্বোধন হয়ে গেছে।’

এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়াল সেতু) অগ্রগতি নিয়ে কাদের বলেন, ‘এখানে ফান্ড সমস্যা এখন আর নেই। প্রথম ফেজের অগ্রগতি ৫৫ শতাংশ। এখানে চাইনিজ আছে ২০ জন, ছুটিতে আছে ১৮ জন এবং মোট কর্মরত ৩৮ জন। এখানে আপডেট হচ্ছে ছুটিতে থাকা চীনাদের জন্য কোনো অসুবিধা হচ্ছে না বা হবে না।’

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে ৭২ জন চীনার মধ্যে একজন ছুটিতে রয়েছেন। এখানে সেতু বিভাগের অংশে অগ্রগতি ২০ শতাংশ বলে জানান মন্ত্রী।

মেট্রোরেল প্রকল্পের সার্বিক অগ্রগতি ৪২ শতাংশ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৬৮ শতাংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশে ৩৬ শতাংশ কাজ হয়েছে। এখানে চীনা নাগরিক আছেন ৫৮ জন, চীনে গেছেন ৩১ জন, ফেরত এসেছেন ১ জন। তিনি কোয়ারেন্টাইনে আছেন। এখানে কোনো প্রভাব পড়বে না।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ