শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা 

ভোট দিতে বাধা দেয়া হচ্ছে: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ভোট দিতে পারছেন না। ভোটারদেরকে ভোট দিতে বাঁধা দেয়া হচ্ছে। এমন অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি এই অভিযোগ করেন। এসময় ইভিএমের ওপর জনগণের আস্থা কম থাকায় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম বলেও মন্তব্য করেন ড. কামাল হোসেন।

তিনি বলেন, জনগণ ইভিএমের ওপর কোনো আস্থা রাখতে পারছে না। তারা ভাবছে, এটা দিয়ে কোনো লাভ হবে না। ভোটারদের উপস্থিতি দেখে আমি মোটেও সন্তুষ্ট নয়।

ইভিএম অনেক জটিল প্রক্রিয়া উল্লেখ করে ড.কামাল বলেন, আমার ভোট দিতে আধা ঘণ্টা সময় লেগেছে অন্য ভোটাররা ধৈর্য ধরে ভোট দিতে পারবে কিনা সেটাই দেখার বিষয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সেলিমা আকবর, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, গণফোরামের কেন্দ্রীয় নেতা মোস্তাক আহমেদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ