সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত

চীন থেকে ফিরেছে বিমান, ৮ জনকে নেয়া হচ্ছে কুর্মিটোলায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চীনের উহান থেকে ৩১৬ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টায় ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। রোগতত্ত্ব ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা হ্যান্ড স্ক্যানারের সাহায্যে ফ্লাইটের ভেতরে যাত্রীদের জ্বর আছে কি না, তা এখন পরীক্ষা করে দেখছেন।

আগত যাত্রীদের মধ্যে ৮ জনের জ্বর ১০০ ডিগ্রির ওপরে। এজন্য তাদেরকে চিকিৎসার জন্য সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩১৬ জন ফিরে আসার সংবাদ পেয়েছি তবে সংখ্যাটি সম্পর্কে নিশ্চিত হতে পারিনি।

যাত্রীদের মধ্যে ৮ জনের একটু বেশি জ্বর থাকা চিকিৎসার জন্য তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ