সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় আল-কায়েদা প্রধান কাসিম নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আল-কায়েদার নেতা কাসিম আল-রায়মিসহ আরও বেশ কয়েকজন নিহত হয়েছেন।

আল-আরাবিয়ার বরাতে জানা যায়,  মার্কিন সামরিক বাহিনীর ড্রোন বিমান হামলায় কাসিম আল-রায়মিসহ ইয়েমেনের ওবাইদ উপত্যকার বেশ কয়েকজন স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছেন।

সূত্রমতে জানা যায়, গতকাল শুক্রবার আল-কায়েদার যোদ্ধাদের একটি আস্তানায় মার্কিন বোমা হামলায় এ নিহতের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রগুলি বলছে, এক সপ্তাহ আগে আল-কায়েদার যোদ্ধারা এ জায়গাটি ভাড়া নিয়েছিল। এক সপ্তাহহের মধ্যেই মার্কিন সেনারা এতে হামলা করে।

সূত্র নিশ্চিত করেছে, আরব উপদ্বীপ ইয়েমেনে মার্কিন বোমা হামলায় আল-কায়েদা নেতা কাসিম আল-রায়মি নিহত হয়েছেন।

উল্লেখ্য, আরব উপদ্বীপের ইয়েমেনে নিহত হওয়া আল কায়েদা প্রধানের পুরো নাম কাসিম আল রায়মি আবদুল মোহাম্মদ আবু বকর। তিনি কাসিম আল-রারাইমি নামে প্রসিদ্ধ। কাসিম আল-রায়মি, আবু হুরায়রা খানানি নামেও পরিচিত ছিলেন।

আল-রায়মি ইয়েমেনের আল-কায়েদার প্রধান নাসির আল-শাশির মৃত্যুর পর ২০১৫ সালে এ সংগঠনের প্রধান পদে নিয়োগ পান।

আল-আরাবিয়া থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ