বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সাবেক ইউপি সদস্যের গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দু’পক্ষের সংঘর্ষের সময় গোপালগঞ্জে সাবেক ইউপি সদস্যের গুলিতে রনি হাওলাদার (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এসময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, নিহত রনি ওই এলাকার আনোয়ার শেখের ছেলে। বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শেখ ও মোল্লা বংশের মধ্যে এই সংঘর্ষ হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নতুন শেখকে রহিম ও ভুলু মোল্লারা কয়েকদিন আগে মারধর করে। এই ঘটনার জের ধরে আজ সকালে রহিম মোল্লাকে চড় মারেন নতুন শেখ। এনিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে সাবেক ইউপি মেম্বার আজিজুল শেখ নিজের বন্দুক দিয়ে গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হয় ঘটনাস্থলে উপস্থিত রনি। ঘটনাস্থলেই নিহত হয় সে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মনিরুল ইসলাম বলেন, এলাকার অধিপত্য বিস্তার নিয়ে বনগ্রাম এলাকায় আজিজুল শেখ ও ইউসুফ মোল্লা মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে দুই বংশের লোকজন বলাকইড় পূর্বপাড়া এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এসময় করপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আজিজুল শেখ গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় রনি

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ