রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাটির কবর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা

ছাত্র মজলিসের কর্মী সম্মেলন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে কর্মী সম্মেলন আজ বৃহস্পতিবার বেলা ১২টা থেকে অনুষ্ঠিত হবে।

সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আফজাল হুসাইন কামিলের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর।

সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জারির হুসাইন জানান, কর্মী সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে নগর ও জেলার প্রতিটি উপশাখায় সংগঠনের প্রাক্তন জনশক্তি ও বিশিষ্ট ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে।

‘প্রচারণার অংশ হিসেবে দেয়াল রাইটিং ও পোস্টারিং মহানগর ও জেলা শাখার বিভিন্ন উপশাখাগুলোতে প্রচার মিছিল করা করা হয়েছে’।

তিনি বলেন, কর্মী সম্মেলনকে কেন্দ্র করে তৃনমূল পর্যায়ে বর্তমান ও প্রাক্তন জনশক্তিদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। সংগঠনের জনশক্তি ব্যতীত সাধারণ ছাত্র সমাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছেও সম্মেলনের দাওয়াত প্রদান অব্যাহত রয়েছে। সম্মেলনে ব্যাপক লোকসমাগম হবে বলে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, জাহিলিয়াতপূর্ণ এ সমাজ ও অস্থিতিশীল শিক্ষাব্যবস্থায় এ কর্মী সম্মেলনে ছাত্র সমাজের সমস্যা সমাধানে করনীয়, দেশীয় ও আন্তর্জাতিক অস্থিতিশীল পরিস্থিতি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বিশ্বে মুসলিম নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখবেন জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ