সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত

আল্লামা আনোয়ার শাহ'র জানাজায় অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ থেকে

দেশের প্রখ্যাত আলেম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র জানাজার নামাজ আজ (বৃহস্পতিবার) দুপুর ২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

হাটহাজারি মাদরাসার মহাপরিচালক এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী জানাজার নামাজে ইমামতি করবেন বলে জানা গেছে।

এদিকে জানাজায় অংশ নিতে আসা মুসল্লিদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ কর্তৃপক্ষ।

মুসল্লিদের উদ্দেশ্যে জাননো হয়, যারা জানাজায় অংশ নিতে বড় ধরণের যানবাহন নিয়ে আসছেন, তাদের জন্য শহরের বাইরে গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ছোট গাড়ি আজিমুদ্দিন হাইস্কুল মাঠে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

শোলাকিয়া ময়দানে মরহুমের জানাজা পূর্ব তাকে দেখার ব্যবস্থা করা হয়েছে। তবে এ ক্ষেত্রে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মানতে হবে।

কিশোরগঞ্জের বাইরের ওলামায়ে কেরামকে জানাজা শেষে আল-জামিয়াতুল ইমদাদিয়ায় অবস্থান করার আবেদন জানিয়েছেন মরহুমের পরিবারের সদস্যরা।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র জামাতা মাওলানা জালালুল ইসলাম আওয়ার ইসলামকে এসব তথ্য দিয়েছেন।

জানা গেছে, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ তার মায়ের কবরের পাশে সমাহিত হবেন। ইতোমধ্যে কবর খননের কাজ সম্পূর্ণ হয়েছে।

প্রিয় মানুষকে শেষবারের মতো দেখতে উপস্থিত হয়েছেন হাজারও মানুষ। তীব্র শীত উপেক্ষা করে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে মানুষের লম্বা লাইন দেখা গেছে। বিভিন্ন মাদরাসার ছাত্র শিক্ষকসহ উপস্থিত হয়েছেন হাজার হাজার আমজনতা।
বুধবার বিকেলে ধানমণ্ডির ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের শীর্ষস্থানীয় আলেম মাওলানা আজহার আলী আনোয়ার শাহ ইন্তেকাল করেন। তিনি কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ