বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মৌলভীবাজারে জুতার দোকানের আগুনে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের একটি দোতলা ভবনে ভয়াবহ আগুন লেগেছে।  ওই ভবনের নিচ তলায় অবস্থিত পিংকি সু স্টোর নামে একটি জুতার দোকান থেকে সৃষ্ট আগুনে পাঁচজনের প্রাণহানী হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ভবনের নিচ তলার জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর ভবনের পেছনে বসবাসকারী দোকান মালিক মনা রায়ের বাসায় আগুন ছড়িয়ে পড়ে।

নিহতদের মধ্যে মনা রায়ের স্ত্রী দিপ্তী রায়, মনা রায়ের ভাই সুভাষ রায়, সুভাষ রায়ের মেয়ে প্রিয়া রায় ও সুভাষ রায়ের শ্যালক ও তার স্ত্রী রয়েছেন। গুরুতর আহত অবস্থায় মনা রায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে শহরের সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় দোকানের ওপরের বাসায় সবাই আটকা পড়ে। আটকা পড়াদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) পরিমল দেব পাঁচটি মৃতদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ