সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

ওমরাহ পালনে রবি পীরজাদা, যা বললেন ভক্তদের উদ্দেশ্যে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শোবিজ জগতকে বিদায় জানিয়ে ইসলামি অনুশাসন মেনে চলার ঘোষণা দেওয়া পাকিস্তানি সাবেক পপ গায়িকা রাবি পীরজাদা ওমরা পালনের সৌভাগ্য অর্জন করলেন।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটের মাধ্যমে এ কথা জানিয়েছেন রাবি পীরজাদা নিজেই। খবর ডেইলি জং-এর।

রাবি পীরজাদা তার টুইটে লেখেন- ওমরায় এসে, কাবা শরিফে অবস্থান করে অন্তরে প্রশান্তি অনুভূত হচ্ছে।

আরেক টুইটে রাবি পীরজাদা কাবার বিভিন্ন এঙ্গেলের ছবি শেয়ার করে লিখেছেন, আমি একজন চিত্রশিল্পী। অনেক কিছুই আঁকি। কিন্তু বিশ্বাস করুন, পৃথিবীতে এমন অপরূপ দৃশ্য আমি আর দেখিনি।

তিনি আরো লিখেছেন, খানায়ে কাবায় নিজেকে আল্লাহ তায়ালার মেহমান মনে হচ্ছে। এখানে এসে আমি পরিবার - পরিজন, ব্যক্তিজীবন সব ভুলে গেছি। শুধু মনে হচ্ছে, আমি এমন জায়গায় প্রতিটি শ্বাস ফেলছি, যার মেজবান স্বয়ং আমার রাব্বে কারিম।

https://twitter.com/Rabipirzada/status/1221478610625859586?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed&ref_url=https%3A%2F%2Fjang.com.pk%2Fnews%2F726930-rabi-pirzada-performed-umrah

সম্প্রতি রাবি পীরজাদা তার ওমরা পালনের কিছু ছবি শেয়ার করেন এবং তার ওমরার সফর সম্পর্কে লেখেন "ওমরা করার সৌভাগ্য অর্জন করবো, এ জীবনে তা কখনো ভাবিনি। "

ভক্তদের উদ্দেশ্যে রাবি পীরজাদা বলেন, জীবনের সময়গুলো দ্রুতই ফুরিয়ে যায়। তাই পরপারে পাড়ি জমানোর আগেই মহান রবের দিকে ফিরে আসুন।

উল্লেখ্য, দুই মাস আগে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ভিডিও ভাইরাল হবার পর শোবিজ জগত ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঘোষণা দেন রাবি পীরজাদা।

ডেইলি জং অবলম্বনে নুরুদ্দিন তাসলিম

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ