সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

মুফতি রিজওয়ান রফিকীর উপর হামলা, গাড়ি ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার থেকে

ওয়ায়েজ ও মাদরাসা শিক্ষক মুফতি রিজওয়ান রফিকীর উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ১ টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী মাহফিল থেকে ফেরার সময় অজ্ঞাদ দু’জন মোটরসাইকেল আরোহী তার উপর হামলা চালায়।

জানা যায়, প্রথমে মুফতি রিজওয়ান রফিকীকে লক্ষ্য করে তার পাশের জানালার উপর আঘাত করে। এতে গাড়ির কাচ ভেঙে যায়, এতে তিনি সামান্য আহত হন। অবস্থা বেগতিক দেখে ড্রাইভার দ্রুতবেগে গাড়ি চালাতে চাইলে হামলাকারীরা পেছন থেকে আবারো হামলা চালায়। এতে গাড়ির পেছনের অংশের কাচ ভেঙে চুরমার হয়ে যায়।

এ ঘটনায় মুফতি রিজওয়ান রফিকী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি জিডি করেছেন। এসআই এনামুল হক তৎক্ষণাৎ  মুফতি রিজওয়ান রফিকীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে এসআই এনামুল হক আওয়ার ইসলামকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে হামলা হয়েছে এতোটুকু নিশ্চিত হওয়া গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

হামলা সম্পর্কে মুফতি রিজওয়ান রফিকী বলেন, আমি গতকালের বয়ানে চলমান কিছু বিষয়ে আলোচনা করেছি। এতে একটি নির্দিষ্ট মহল প্রশ্নবিদ্ধ হয়েছে। হয়তো কিছু মানুষের গায়ে লেগেছে কথাগুলো।

আমি বলেছিলাম, নাস্তিকরা চায়না নারীদের মুখ ঢাকা থাকুক। তারা চায় নারীরা পর্দাহীন অবস্থায় পথে-ঘাটে লাঞ্ছিত হোক। সুতরাং যারা মুখের পর্দা উঠিয়ে দিতে চায়, তারা প্রকারান্তে রাশেদ খান মেননের কথার সমর্থনে কথা বলছেন। এছাড়াও জনৈক বক্তার কিছু ভ্রান্ত ফতুয়া তুলে ধরে আগত মুসল্লিদের সতর্ক করার চেষ্টা করেছি। কিন্তু কারো নাম উচ্চারণ করা থেকে বিরত থেকেছি।

তিনি বলেন, মাহফিল শেষে আমরা যখন ফিরছিলাম তখন লালন সিএনজি পাম্প নিকটবর্তী একটা স্থানে কিছু যুবক আমাদের উপর হামলা চালায়। যদিও শারীরিকভাবে আমাদের কোনো ক্ষতি হয়নি, তবুও আমরা এটাকে আলেমদের বিরুদ্ধে একপ্রকার ষড়যন্ত্র মনে করছি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ