সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

দিল্লি থেকে দেওবন্দের ঈদগাহ; জেগে উঠছে ভারতীয় নারীরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল্লাহ্ আশরাফী
দেওবন্দ থেকে

সিএএ এবং এনআরসির বিরুদ্ধে ফুঁসছে গোটা ভারত। বিজেপির সংবিধান বিরোধী এই কালো আইনের বিরুদ্ধে পুরুষদের পাশাপাশি বিক্ষোভে অংশ নিয়েছেন ভারতের নারীরাও।

দিল্লির শাহীনবাগে সিএএ এবং এনআরস'র বিরুদ্ধে সবধর্মের নারীদের ঐতিহাসিক বিক্ষোভ সাড়া ফেলেছে গোটা দেশে। সারা দেশের নারীরা অনুসরণ করছেন দিল্লির শাহীনবাগের।

জায়গায় জায়য়গায় গড়ে তুলেছেন দিল্লির শাহীনবাগের আদলে বিক্ষোভ কর্মসূচী। নারীদের পাশাপাশি পুরুষরাও পাহারা দিচ্ছে, বিক্ষোভস্থলে খাবার পৌঁছানোসহ সবধরনের সাহায্য করে যাচ্ছেন তাদেরকে।

দেশের অন্যান্য জায়য়গায়  নারীদের চেয়ে পিছিয়ে নেই পবিত্র ভূমি দেওবন্দের নারীরাও। তারাও শুরু করেছেন শাহীনবাগের আদলে ২৪ ঘন্টার লাগাতার কর্মসূচী।দলে দলে বিক্ষোভে শরীক হচ্ছেন দেওবন্দের নারীরা। লাগাতার মাইকে চলছে ভাষণ, বাচ্চাদের কণ্ঠে হামদ না'ত, কিরাআতসহ বিভিন্ন স্লোগান।

লাগাতার কর্মসূচীর আজ বিকেলের ভাষণে এক নারী বলেন, এই দেশ মোদী-আমিত শাহের দেশ নয়! এই দেশ মাওলানা আবুল কালাম আজাদ, শাইখুল হিন্দ, হুসাইন আহমাদ মাদানী, আশরাফ আলী থানভীর দেশ।

তিনি বলেন, তোমরা আমাদের কাছে প্রমাণ চাচ্ছো আমরা ভারতীয় কিনা? আমরা কারা, সেটা জিজ্ঞেস করো দিল্লিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা লাল বিল্ডিংয়ের কাছে!যে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে তোমরা মুসলিমবিরোধী বড় বড় কথা বলে থাকো!

আমাদের পরিচয় জিজ্ঞেস করো আগ্রার তাজমহলের কাছে! আমাদের পরিচয় জিজ্ঞেস করো কুবুত মিনারের কাছে! আমাদের পরিচয় জিজ্ঞেস করো দিল্লি শাহী মসজিদের কাছে!

 

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ