বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

বাস চাপায় মা-ছেলেসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার আমতলীতে বাস চাপায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা যায়।

আজ শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

নিহতরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাছুয়াখালী গ্রামের প্রবাসী আবুল হোসেনের স্ত্রী নুপুর বেগম (৩২), তার ছেলে হাসিব (১২) এবং নুপুরের বড় বোনের মেয়ে লামিয়া (১৪)।

আমতলীর একে স্কুল চৌরাস্তা নামক এলাকায় যাত্রীবাহী বাস চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা অটোরিকশার যাত্রীদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে উন্নত চিকিৎসা দিতে জন্য বরিশালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আমতলী থানা ওসি মো. আবুল বাশার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ