সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

পরিচালনা কমিটি নিয়ে মসজিদের ভেতরেই সংঘর্ষ, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুরের রায়পুরের বড় মসজিদের পরিচালনা কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্ততপক্ষে ৫ মুসল্লি আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) জুমার নামাজের আগে মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের একটি পত্রের মাধ্যমে রায়পুর বড় মসজিদ ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লী হিসেবে স্থানীয় বাসিন্দা কামরুল আল মামুনকে নিযুক্ত করা হয়। ওই পত্রে মো. কাজী জামসেদ কবির বাকি বিল্লাহকে অব্যাহতি দিয়ে ১০ দিনের মধ্যে এস্টেটের দায়িত্ব মামুনকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

শুক্রবার কামরুল আল মামুন মোতাওয়াল্লী হিসেবে মসজিদে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন। এসময় হঠাৎ করে রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও মসজিদের অব্যাহতিপ্রাপ্ত সেক্রেটারি বাকি বিল্লাহ এবং তার সমর্থকরা মামুনের ওপর হামলা করে। এতে কমপক্ষে ৫ মুসল্লি আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে জামসেদ কবির বাকি বিল্লাহ হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, মামুন মসজিদের খতিবের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে বক্তব্য দিতে গেলে মুসল্লির তার ওপর হামলা চালায়। এসময় তাদের পাল্টা হামলায় সাধারণ মুসল্লিরা আহত হন।

এ ব্যাপারে জানতে চাইলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া বক্তব্য দিতে রাজি হননি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ