সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

মাদরাসা ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইমামের ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসা ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় মসজিদের ইমামসহ দুজনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মাগুরা সদরের ইছাখাদা এলাকায়।

বুধবার বিকেলে ইছাখাদা মাদরাসা থেকে তিন ছাত্রী বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বাদি আমিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।

আমিনুল ইসলাম জানান, বুধবার বিকেলে ইছাখাদা দরগাহ মাদরাসা থেকে ক্লাস শেষে বাড়ি ফিরছিল পার্শ্ববর্তী ডেফুলিয়া গ্রামের তিন ছাত্রী। এ সময় ওই গ্রামের আকুল মোল্যার বখাটে ছেলে রিয়াজ মোল্যা ও নজরুল ইসলামের ছেলে জব্বার ওই ছাত্রীদের উত্যক্ত করে। এ সময় ইছাখাদা খন্দকার পাড়া জামে মসজিদের ইমাম ইরাজউদ্দিন ওই যুবকদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে রিয়াজ ও জব্বার ইমাম ইরাজউদ্দিনকে মারপিট শুরু করেন। এ সময় আমিনুল সেখানে গিয়ে বাধা দিলে তাকেও মারপিট করে উত্যক্তকারীরা। আহত অবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। এর পর আজ বৃহস্পতিবার আমিনুল বাদি হয়ে ওই যুবকদের বিরুদ্ধে মামলা করেন।

ওই যুবকেরা নাকি প্রায়ই মাদরাসা ফেরত মেয়েদের রাস্তাঘাটে উত্যক্ত করে বলেও জানান তিনি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় রিয়াজ ও জব্বারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা পালাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ