সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

বাবার কবরের পাশে বসে কুরআন তেলাওয়াত করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে বসে কুরআন তেলাওয়াত করছেন। তিনি টুঙ্গিপাড়া এলে প্রতিবারই আসার পর ও ঢাকায় ফেরার আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধের পাশে বসে কুরআন তেলাওয়াত করে দোয়া করেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন তিনি।

এসময় কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা স্বাগত জানান প্রধানমন্ত্রীকে।

বেলা ১১টা ২০মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তার সমাধির পাশে বসে কুরআন তেলায়াত করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নতুন নেতারা টুঙ্গিপাড়া পৌঁছানোর পর দুপুর একটার দিকে তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত হয়। শ্রদ্ধানিবেদন ও দোয়া শেষে আওয়ামী লীগের নবগঠিত কমিটির প্রথম সভায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ