বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

পবিপ্রবিতে র‌্যাগিংয়ের দায়ে ১৫ শিক্ষার্থী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‌্যাগিংয়ের অভিযোগে ১৫ শিক্ষার্থীকে চলমান (জানুয়ারি-জুন) এক সেমিস্টার বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামস্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল-১ এ ২০১৮-১৯ সেশনের শিক্ষাবর্ষের (১ লেভেল, সেমিস্টার-১) ছাত্রদের ওপর র‌্যাগিং চালায় ১৫ শিক্ষার্থী।

পরদিন (১৪ জানুয়ারি) ছাত্রশৃঙ্খলা বোর্ডের ৩৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাদের সাময়িক বহিষ্কার করা হয়। একইসঙ্গে তাদের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- কৃষি অনুষদের রমজান শেখ, মুহা. সামিউল আলম, মুহা. জাহাঙ্গীর আলম, মুহা. সিফাত হোসাইন, মুহা. খালিদ হাসান মিলু ও রনি হোসাইন; বিএএম অনুষদের মনিরুল ইসলাম, মুহা. মেহেদী হাসান, ভূঁইয়া মুহা. আবু সুফিয়ান ও মুক্তাদির আহমাদ; খাদ্য ও পুষ্টিবিজ্ঞান অনুষদের মুহা. জায়াদুল হক মিয়াজী ও মুহা. শাহীন; মাৎস্য বিজ্ঞান অনুষদের এসকে সেফাতুল ইসলাম, মুহা. মোহতাসিম আরাফ ও সাকিব আহমেদ পার্থ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ