সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠের হেলিপ্যাডে অবতরণ করে তাকে বহনকারী হেলিকপ্টারটি।

টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর মাজার কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতারা পৌঁছালে তাদেরকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আজ টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রথম সভা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। বর্ণিল পতাকা ও তোরণ দিয়ে টুঙ্গিপাড়াকে সুশোভিত করা হয়েছে। বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন ও রঙের কাজ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ