সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

মাদরাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় দুই জন কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝালকাঠিতে ৬ষ্ঠ শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় ২ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

ধর্ষিতার মায়ের দায়ের করা মামলায় বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ছাত্রী ধর্ষণে অভিযুক্ত এই দুজনকে মঙ্গলবার পুলিশ গ্রেফতার করে। এরা হলো রাজাপুর উপজেলার ডহর শংকর গ্রামের প্রয়াত তোফেজ উদ্দিন খলিফার ছেলে মো. হেমায়েত খলিফা এবং একই গ্রামের শহিদ খানের ছেলে মো. সাগর খান।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার ( ১৮ জানুয়ারি) সকালে একই এলাকার হেমায়েত খলিফা ও সাগর মেয়েটির সাথে কথা আছে বলে ডেকে নিয়ে হেমায়েত খলিফার ঘরের একটি কক্ষে পালাক্রমে ধর্ষণ করে। অভিযুক্তরা স্থানীয় প্রভাবশালী হওয়ায় প্রথমে মামলা করতে ভয় পান ধর্ষিতার মা।

পরে মঙ্গলবার সকালে মেয়েটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে হেমায়েত ও সাগরকে আসামী রাজাপুর থানায় মামলা করেন। গত রাতে পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে তোলে।

ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ছাত্রীটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ