মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

'তাবিথের ওপর হামলার ঘটনা ইসির গুরুত্ব দিয়ে দেখা উচিত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনা নির্বাচন কমিশনের (ইসি) গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজারের লিংরোড-লবণী পয়েন্ট চারলেন সড়কের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এমন হামলা কারো কাম্য নয়। বিষয়টি ‍গুরুত্ব দিয়ে দেখা উচিত। পাশাপাশি সিটির ভোটে এরকম হামলার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকেও নজর দেয়া।

বিএনপির রাজনীতির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, রাজনীতির মাঠে এখন নালিশ পার্টির উপাধি পেয়েছে বিএনপি। তারা শুধু বিদেশি কূটনীতিকদের কাছে গিয়ে সরকারের বিরুদ্ধে নালিশ করছে। জনসমর্থন হারিয়ে তারা এখন দেউলিয়া হয়ে গেছে। এ দলে আর গতি আসবে না।

রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার খুবই গুরুত্ব সহকারে তৎপরতা চালিয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগ নেয়া হবে। সেই লক্ষ্যে মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ অব্যাহত রাখছে সরকার।

এ সময় উপস্থিত ছিলেন সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, মঙ্গলবার রাজধানীর গাবতলীতে নির্বাচনী প্রচারে গিয়ে হামলার শিকার হন তাবিথ আউয়াল। এ সময় তার কর্মী সমর্থক মিলিয়ে প্রায় ৮০ জন আহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ