মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

কাদিয়ানী ইস্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ; কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবিতে ফের ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে তৌহিদী জনতা ও ওলামায়ে কেরাম।

আজ বৃহস্পতিবার জেলার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার সামনে থেকে সি অফিস পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিল থেকে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা এবং মাদরাসা ছাত্রদের উপর হামলাকারী কাদিয়ানীদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে।

এছাড়াও আজকের বিক্ষোভ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি জেলার প্রতিটি ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ ও ২৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন আলেমরা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মুফতি মোবারক উল্লাহ, মুফতি আব্দুর রহিম কাশেমী, মুফতি এনামুল হাসান, আনোয়ার বিন মুসলিম, মাওলানা যাকারিয়া, মাওলানা মতিউর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা বোরহান উদ্দিন প্রমূখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ