সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আবারো বাড়ল চালের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাসখানেক চালের বাজার স্থিতিশীল থাকার পর দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর মোকামে ফের বেড়েছে সব ধরনের চালের দাম। এতে নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস চরমে উঠেছে।

কুষ্টিয়ার চালের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। মোকামের সঙ্গে পাল্লা দিয়ে চালের দাম বেড়েছে খুচরা বাজারেও।

খাজানগর মোকামের মালিকরা বলছেন- ধান বেশি দামে ক্রয় করার কারণেই তাদের বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে।

খাজানগরের এক মিল মালিক জানান, ধানের দাম মণ প্রতি ৫০ টাকা করে বেড়েছে। সেই কারণে চালের দামও বেড়ে গেছে। বর্তমানে মিল গেটে চিকন জাতের মিনিকেট চাল ২৫ কেজির প্রতি বস্তা বিক্রি হচ্ছে এক হাজার ১২০ টাকা থেকে এক হাজার ১৩০ টাকা। সেই হিসেবে ৫০ কেজির বস্তার দাম পড়ছে দুই হাজার ২৬০ টাকা।

প্রতি কেজি চালের দাম পড়ছে ৪৫ টাকা ২০ পয়সা, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৪৮ টাকা। কোন কোন জায়গায় আরও বেশি। এ ছাড়া কাজললতা ৩৬ টাকা, আটাশ ৩৬ থেকে ৩৭ টাকা ও মোটা জাতের স্বর্ণা ২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধান জানান, খাজানগরের চালের মোকামে বাসমতি, মিনিকেট, কাজললতা ও স্বর্ণা ধানের দাম প্রতি মণে গড়ে ৭০ থেকে ৮০ টাকা বেড়েছে। সেই কারণে তাদেরকে চালের দাম কেজি প্রতি দেড় থেকে দুই টাকা বাড়াতে হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ