সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সিটি নির্বাচনে লেমিনেটেড পোস্টারের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনা করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় লেমিনেটেড পোস্টার ছাপা ও প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে সারা দেশে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে লেমিনেটেড পোস্টার ছাপা এবং প্রদর্শন বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

সুপ্রিম কোর্টের দুই আইনজীবী এ সংক্রান্ত প্রতিবেদন নজরে এনে প্রয়োজনীয় নির্দেশনা চাইলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ আজ বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেয়।

নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব,শিল্প সচিব,স্বাস্থ্য সচিব, দুই সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিবাদিদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী মনোজ কুমার ভৌমিক ও সুলায়মান হাওলাদার ‘লেমিনেটেড পোস্টার ইন সিটি পুলস: এ বিগ থ্রেট টু এনভা্য়রনমেন্ট’ শিরোনামের প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন।

আইনজীবী মনোজ পরে সাংবাদিকদের বলেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারা দেশে বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় লেমিনেটেড পোস্টার ছাপা, প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে যেসব পোস্টার প্রদর্শন করা হয়েছে, নির্বাচনের পরপরই প্রদর্শিত সব পোস্টার অপসারণ করে যথাযথভাবে তা ধ্বংসের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, বৃষ্টি, কুয়াশা, আর্দ্রতা কিংবা ধুলাবালি থেকে পোস্টারগুলো রক্ষা করার জন্য লেমিনেটেড পোস্টার ব্যবহার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ