সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

প্রচারণায় হামলা, তাবিথ আউয়াল আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা সিটি নির্বাচনে উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। হামলায় তাবিথ আউয়াল আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোয়া ১১টার দিকে রাজধানীর গাবতলীর আনন্দনগর তেলের মিল এলাকায় গণসংযোগ করছিলেন বিএন‌পি সমর্থিত এই মেয়রপ্রার্থী। এসময় পিছন থেকে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। ইট তাবিথের শরীরের ওপর এসেও পরে। এ সময় তাবিথসহ কয়েকজন প্রচারকর্মী আহত হন।

এদিকে হামলার পরেও গণসংযোগ অব্যাহত রেখেছেন তাবিথ। একইসঙ্গে ভোটাররা যা‌তে ভয়-ভী‌তি ছাড়া নির‌পেক্ষভা‌বে ভোট দি‌তে পারেন সে ব্যবস্থা নি‌তে নির্বাচন ক‌মিশ‌নের প্র‌তি তিনি দা‌বি জানান।

এর আগে আজ সকাল ১০ টা ৫০ মিনিটে গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে থেকে গণসংযোগ শুরু করেন তাবিথ। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি  চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দলের সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলামসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ