শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা 

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে হাসান আলী (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া এলাকায়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে সীমান্তের ৭৫২ মেইন পিলার এলাকায় হাসানের গুলিবিদ্ধ লাশ দেখতে পান স্থানীয়রা। নিহত ব্যক্তির মরদেহ এখনও সীমান্ত এলাকায় পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মামুনুল হক বলেন, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে বিজিবির সদস্যরা যাচ্ছেন।

আরএম/