আওয়ার ইসলাম: দেশে মোট ১২ লাখ ১৭ হাজার ৬২ জন সরকারি চাকুরিজীবী রয়েছেন। সরকারি কর্মকর্তাদের মধ্যে ২৯০ জন কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া এই মুহুর্তে দেশে ৩ লাখ ১৩ হাজার ৮৪৮ পদ শূণ্য রয়েছে।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে পৃথক তিনটি প্রশ্নের জবাবে এসব তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। কার্যপ্রণালী বিধি অনুযায়ী চলতি সংসদের কোনো সংসদ সদস্য মারা গেলে ওই দিনের কার্যসূচি মুলতবি ঘোষণা করা হয়। বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তবে রেওয়াজ অনুযায়ী প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন বলে ঘোষণা দেন স্পিকার।
সংসদে সরকারি কর্মকর্তাদের ওএসডি’র ব্যাখ্যাও দেন প্রতিমন্ত্রী। বিএনপি’র সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারি কর্মকর্তাদের দাফতরিক বিভিন্ন কারণে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়। জনস্বার্থে যেকোনো কর্মকর্তার ক্ষেত্রেই এটি একটি নিয়মিত পদায়ন হিসেবেই বিবেচিত হয়। সাধারণত বিশেষ কিছু কারণে কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি হিসেবে পদায়ন করা হয়।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বিভিন্ন স্তরে মোট ২৯০ জন কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ এবং সংযুক্ত অধিদফতর পরিদফতর দফতর, সংস্থায় বিভিন্ন পর্যায়ে সর্বমোট ১৭৭ জন কর্মকর্তা-কর্মচারী ও ব্যক্তি চুক্তিভিত্তিক নিয়োজিত আছেন।
বিরোধী দল জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য মুজিবুল হকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ৩ লাখ ১৩ হাজার ৮৪৮ পদ শূন্য আছে। তিনি বলেন, ‘শূন্যপদ পূরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হযয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়মিত নিয়োগ হচ্ছে।
তিনি আরও জানান, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩৭ তম বিসিএস এর মাধ্যমে ১ হাজার ২৪৮ জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাডারে, ৩৯ তম বিসিএস এর মাধ্যমে ৪ হাজার ৬১২ জনকে স্বাস্থ্য ক্যাডারে। সর্বমোট ৫ হাজার ৮৫৯ জন কর্মকর্তাকে নিয়োগ করা হয়। এছাড়া ৪০তম বিসিএস এর মাধ্যমে ১ হাজার ৯১৯ টি বিà¦