শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসার পরিচালক ও দায়িত্বশীলদের সজাগ থাকার আহ্বান ঢাকার দুই সিটিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মেয়র প্রার্থী ঘোষণা সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় শনাক্ত কওমি মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘কোরআন-সুন্নাহ ও আকাবিরের পদাঙ্ক অনুসরণেই প্রকৃত শান্তি সম্ভব’ ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই মানবতার মুক্তিতে পূর্ণাঙ্গ দীন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা

লেবাননে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় আহত ১৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের রাজনৈতিক ও আর্থিক ব্যবস্থার পরিবর্তনের দাবিতে প্রায় মাস জুড়ে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করেছে নিরাপত্তা বাহিনী।

গতকাল শনিবার বিক্ষোভকারীরা বৈরুতের শহীদ স্কয়ারে পৌঁছানোর চেষ্টা করলে তাদের ওপর চড়াও হয় পুলিশ।

শনিবার বৈরুতের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভকারীরা শহীদ স্কয়ার অভিমুখে রওনা দেয়। পার্লামেন্ট ভবনের ভেতরেও বিক্ষোভকারীরা ঢুকে পড়ার চেষ্টা করেছে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশের এক টুইট বার্তায় বলা হয়েছে, পার্লামেন্টের প্রবেশ মুখে সহিংস বিক্ষোভকারী ও দাঙ্গা পুলিশের সরাসরি সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের নিরাপত্তার জন্য সেখান থেকে তাদের সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়।

রেড ক্রস জানিয়েছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে উভয় পক্ষের ১৬০ জনেরও বেশি আহত হয়েছে। এদের মধ্যে ৬৫ জনেরও বেশি মানুষকে কাছের হাসপাতালে নেয়া হয়। আর ঘটনাস্থলে চিকিৎসা নেয় প্রায় একশো মানুষ।

উল্লেখ্য, লেবাননে গত ১৭ অক্টোবর থেকে নজিরবিহীন বিক্ষোভ চলছে। দেশটির সার্বিক রাজনৈতিক সংস্কারের দাবিতে এ বিক্ষোভ শুরু হয়েছে।

গত ২৯ অক্টোবর বিক্ষোভের মুখে সরকার পদত্যাগ করলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিভক্তির কারণে নতুন প্রধানমন্ত্রীর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত আসেনি। ফলে এই সপ্তাহে নতুন করে জোরালো হয়েছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, বিশেষজ্ঞদের গঠিত নতুন মন্ত্রিসভায় সব পুরনো রাজনীতিবিদদের বাদ দিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ