বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

চট্টগ্রাম ওমরগণি কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজে সুদীর্ঘকাল অধ্যাপনার কর্মজীবন সফলতার সাথে শেষ করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন কয়েকজন গুণী শিক্ষক। এদের মধ্যে রয়েছেন বিশিষ্ট লেখক ও ইসলামী চিন্তাবিদ ড. আ.ফ.ম. খালিদ হোসেন।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে কলেজের অধ্যক্ষ আনম সরোয়ার আলমের সভাপতিত্বে অবসরপ্রাপ্ত শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

অবসরপ্রাপ্ত শিক্ষকরা হলেন- ড. আফম খালিদ হোসেন (প্রাক্তন বিভাগীয় প্রধান ও অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), অধ্যাপক সাইফুল ইসলাম চৌধুরী (প্রাক্তন বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ), অধ্যাপক তাপস কান্তি দাস (প্রাক্তন বিভাগীয় প্রধান, গণিত বিভাগ), সুমন দত্ত (প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, বর্তমানে সহকারী রেজিষ্টার, জাতীয় বিশ্ববিদ্যালয়)।

বিদায়ী শিক্ষকদের কর্মজীবন নিয়ে আলোচনায় অংশ নেন- চবি আইন বিভাগের শিক্ষক সাইদা হাসান খালেদ, অধ্যাপক বাহার উদ্দিন মুহা. জোবায়ের, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, অধ্যাপক ইয়াছমিন খানম, অধ্যাপক এ কিউ এম ছায়ফুল্লাহ, অধ্যাপক নাজমা আক্তার, অধ্যাপক রাজিব কান্তি পাল, অধ্যাপক কাজী ফারজানা হোসেন।

কর্মচারীদের পক্ষে বক্তব্য দেন, হারাধন দেব নাথ। আলোচকগণ ওমরগণি এম ই এস কলেজের বিদায়ী শিক্ষকগণের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

ছাত্র-শিক্ষকদের প্রাণবন্ত উপস্থিতিতে কর্মজীবন শেষে বিদায়ী গুণী শিক্ষকদের জীবন ও কর্মের আলোচনায় আবেগময় হন সকলে। বিদায়ী শিক্ষকগণও তাদের অনুভূতি ও ভালবাসা প্রকাশ করে আবেগাপ্লুত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ