মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

মার্কিন সেনাদের খরচ বাবদ ৫০০ মিলিয়ন ডলার দিল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে অবস্থানরত মার্কিন সেনাদের খরচ বাবদ গত মাসে যুক্তরাষ্ট্রকে ৫০০ মিলিয়ন ডলার দিয়েছে দেশটি। প্রতিরক্ষা ব্যয় নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

মিডলইস্ট আই-কে এ কথা জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র কমান্ডার রেবেকা রেবারিচ। তিনি বলেন, এই অর্থ প্রদান আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ব্যয় ভাগাভাগির অংশ হিসেবে ‘প্রথম কোনো অবদান’।

রেবারিচ শুক্রবার বলেন, ‘গত আট মাস ধরে মধ্যপ্রাচ্যে ব্যাপক নিরাপত্তা হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাড়াতে সেখানে মার্কিন সেনা মোতায়েন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সৌদির স্পর্শকাতর সামরিক ও বেসামরিক স্থাপনার আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাড়ানো হয়েছে।’

তিনি বলেন, ‘এই কর্মযজ্ঞের ব্যয় মেটাতে সৌদি সরকার আর্থিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছে এবং প্রথমবারের মতো আর্থিক অনুদান দিয়েছে।’ ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সৌদি আরব ইতোমধ্যে ব্যাংকে ১০০ কোটি ডলার জমা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় কমাতে সৌদি আরবের আর্থিক অনুদান প্রদানের ঘটনা এটিই প্রথম নয়। নব্বইয়ের দশকে ইরাকের বিরুদ্ধে ছয় মাসের উপসাগরীয় যুদ্ধের খরচ হিসেবে যুক্তরাষ্ট্রকে ৩৬০০ কোটি ডলার দিয়েছিল সৌদি আরব ও কুয়েতসহ উপসাগরীয় দেশগুলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ