মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তিন মাসের জন্য এনএসএর আওতায় দিল্লি, পুলিশের সতর্ক অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সুরক্ষা আইন অথবা ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের (এনএসএ) আওতায় দিল্লির পুলিশ কমিশনারের হাতে ব্যক্তিবিশেষকে আটক করার অধিকার দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বায়জল।

আজ ভারত সরকারের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়েছে।

সূত্র মতে জানা যায়, প্রশাসন যদি মনে করে যে জাতীয় সুরক্ষা বা আইন শৃঙ্খলার পক্ষে কোনো ব্যক্তি বিপজ্জনক হতে পারে, তবে তাকে অনির্দিষ্টকালের জন্য আটক করে রাখার ক্ষমতা দেয় এনএসএ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সুরক্ষা আইন ১৯৮০-র ৩ ধারার ৩ নং উপধারা (সাব-সেকশন) এবং ২ ধারার (খ) দফা অনুসারে লেফটেন্যান্ট গভর্নর নির্দেশ দিয়েছেন যে ১৯ জানুয়ারি থেকে ১৮ এপ্রিল পর্যন্ত দিল্লির পুলিশ কমিশনার আটক করার অধিকার প্রয়োগ করতে পারেন, উপরোক্ত আইনের ৩ ধারার ২ নং দফার অধীনে।

এ বিজ্ঞপ্তি লেফটেন্যান্ট গভর্নরের অনুমতি নিয়ে জারি করা হয় ১০ জানুয়ারি। গত এক মাসের বেশি সময় ধরে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মিছিলে সোচ্চার হয়ে উঠেছে দেশের রাজধানী।

এ বিষয়ে অবশ্য দিল্লি পুলিশ জানায়, এই ধরনের নির্দেশ প্রতি ত্রৈমাসিকে জারি করা হয়ে থাকে, এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনো যোগ নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ