সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সিটি নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত: তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনগণের ভোটে নির্বাচনী বৈতরণী সহজেই পার হবেন বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ৩০ জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচনে ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত।

আজ শুক্রবার রাজধানীর বংশাল থানার ফুলবাড়িয়ায় কেন্দ্রীয় পশু হাসপাতালের সামনে নির্বাচনী গণসংযোগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তাপসের আগমন উপলক্ষে সকাল ১০টা থেকে পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আসতে শুরু করেন।

এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আমরা অত্যন্ত সুষ্ঠু পরিবেশে গণসংযোগ করছি। কোনো রকম আচরণবিধি লঙ্ঘনের অবকাশ নেই। নেতাকর্মী ও জনগণের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ আছে। ইনশাল্লাহ আগামী ৩০ জানুয়ারি আমাদের বিজয় সুনিশ্চিত।

তিনি বলেন, আমরা গণসংযোগ নিয়ে ব্যস্ত আর ওনারা গুজব নিয়ে ব্যস্ত। হয়তোবা আমিই একমাত্র মেয়রপ্রার্থী যিনি ঐতিহ্যবাহী ঢাকাকে নিয়ে চিন্তা করে সুনির্দিষ্ট উন্নয়নের রূপরেখা দিয়েছি। আমরা মৌলিক যে ৫টি উন্নয়নের রূপরেখা দিয়েছি, তার পুরোটাই হলো আমাদের ঐতিহ্যবাহী ঢাকাকে নিয়ে। আমরা ঢাকাকে ভালোবাসি, ঢাকা আমাদের গর্ব। গর্বকে পুনরুদ্ধার করতে সংস্কৃতি, ঐতিহ্য পুনর্জীবিত করব এবং উন্নত ঢাকা গড়ে তুলব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ