শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসার পরিচালক ও দায়িত্বশীলদের সজাগ থাকার আহ্বান ঢাকার দুই সিটিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মেয়র প্রার্থী ঘোষণা সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় শনাক্ত কওমি মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘কোরআন-সুন্নাহ ও আকাবিরের পদাঙ্ক অনুসরণেই প্রকৃত শান্তি সম্ভব’ ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই মানবতার মুক্তিতে পূর্ণাঙ্গ দীন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা

ট্রাম্পের অভিশংসন শুনানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে উচ্চকক্ষ মার্কিন সিনেটে আনুষ্ঠানিকভাবে অভিশংসন শুনানি শুরু হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে অভিশংসনের এ উদ্যোগ নেয়া হয়।

তবে সেখানে ট্রাম্পের বিপাকে পড়ার আশঙ্কা খুবই কম। কারণ সিনেটে রিপাবলিকানরাই সংখ্যাগরিষ্ঠ। এর আগে গেল ১৮ ডিসেম্বর সংখ্যাগরিষ্ঠের ভোটে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প।

তবে চূড়ান্ত অভিশংসনের জন্য দেশটির উচ্চকক্ষ সিনেটে বিচার হতে হবে। সেখানে দুই-তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে।

আগামী মঙ্গলবার শুরু হবে এ বিচার প্রক্রিয়া। এ নিয়ে তৃতীয় কোনো মার্কিন প্রেসিডেন্টের সিনেটে বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

এর আগে অভিশংসন প্রক্রিয়া শুরু হলেও পদ ছাড়তে হয়নি কোনও প্রেসিডেন্টকেই। ইতিহাসের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে নিম্নকক্ষে অভিশংসিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ