রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ কুমিল্লায় সচেতন আহলে সুন্নাতের সিরাতসভা

গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক সামরিক হেলিকপ্টারের সাহায্যে এই হামলা চালানো হয়।

এপির বরাতে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, বৃহস্পতিবার গাজা থেকে ইসরায়েলের দিকে বিস্ফোরক বেলুন ছোড়া হয়। এর প্রতিবাদে ওইদিনই হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হামলা সম্পর্কে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিছুক্ষণ আগে সন্ত্রাসী কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো এমন একটি অবকাঠামোয় সামরিক হেলিকপ্টারের সাহায্যে হামলা চালানো হয়েছে। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

তাতে আরও বলা হয়, ইসরায়েলের দিকে বিস্ফোরক বেলুন ছোড়ার প্রতিবাদে হামলা চালানো হয়েছে। এসব বেলুন প্রায়ই বিভিন্ন দুর্ঘটনা ঘটিয়ে থাকে। বৃহস্পতিবার বিস্ফোরক বেলুন ছোড়ার পর ইসরায়েল সীমান্তে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠানো হয়। এ কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ