বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

ইবিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু ২৬ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৬ জানুয়ারি (রোববার) থেকে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

তিনি জানান, নতুন বর্ষের সকল ভর্তি কার্যক্রম আগামী ২৬ জানুয়ারি শেষ হবে। ওইদিন থেকেই প্রতিটা বিভাগে নির্ধারিত সময়ানুযায়ী ক্লাস শুরু হবে।

এছাড়া আগামী ৩ ফ্রেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৪ ও ৬ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর থেকে বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের অধীন ৩৪টি বিভাগে মোট ২ হাজার ৩০৫ জন শিক্ষার্থী ভর্তি সুযোগ পাবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ