শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি কওমি মাদরাসার পরিচালক ও দায়িত্বশীলদের সজাগ থাকার আহ্বান ঢাকার দুই সিটিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মেয়র প্রার্থী ঘোষণা সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় শনাক্ত কওমি মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘কোরআন-সুন্নাহ ও আকাবিরের পদাঙ্ক অনুসরণেই প্রকৃত শান্তি সম্ভব’ ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই মানবতার মুক্তিতে পূর্ণাঙ্গ দীন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

স্পেনে রাসায়নিক প্লান্টে বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্পেনের একটি রাসায়নিক প্লান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে আরও আটজন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দক্ষিণ তারাগোনা এলাকায় ওই বিস্ফোরণের ঘটনার পর থেকে এখনও একজন নিখোঁজ রয়েছে।

প্রথমদিকে কর্তৃপক্ষ লোকজনের নিজেদের বাড়ি-ঘরেই অবস্থানের আহ্বান জানায়। পরে অবশ্য বলা হয় যে, বিষাক্ত কোনো পদার্থ ছড়িয়ে পড়েনি।

রাসায়নিক বিস্ফোরণের কারণে কাছাকাছি একটি ভবন ধসে পড়ে। সেখান থেকেই নিহত একজনকে উদ্ধার করা হয়েছে। কমপক্ষে দু'জন মারাত্মক দগ্ধ হয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ