মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

শাসকদের পদত্যাগের দাবিতে ইরানে তৃতীয় দিনের মতো বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তেহরানে ইউক্রেনীয় বিমান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভূপাতিত করার ঘটনায় ইরানের শাসকদের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। বিক্ষোভের বিভিন্ন ভিডিও চিত্রের প্রমাণ দিয়ে এখবর দিয়েছে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম।

জানা যায়, কাসেম সোলেইমানি হত্যার পর যুক্তরাষ্ট্রবিরোধী যে বিক্ষোভ ইরানজুড়ে ছড়িয়েছিল তার জায়গায় এখন দেশটির শাসকদের বিরুদ্ধেই বিক্ষোভে নেমেছেন মানুষ। তাদের দাবি, শত্রু বাইরে নয়, দেশের ভিতরেই।

প্রতিবাদ শুরু হয়েছিল শনিবার। রোববার তার তীব্রতা বাড়ে এবং সোমবারও তা অব্যাহত ছিল। বিক্ষোভের সময় ইরানের রাজধানী তেহরানের রাজপথ দখলে নেন বিক্ষোভকারীরা।

গত ৩ জানুয়ারি তেহরান থেকে ওড়ার পর ইউক্রেনের বিমানটি ভেঙে পড়ে। প্রাথমিকভাবে ইরান জানায়, যান্ত্রিক গোলযোগে বিমানটি ভেঙে পড়েছে।

কিন্তু পরে যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যের চাপে ইরান স্বীকার করতে বাধ্য হয়, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিমানটি ধ্বংস হয়েছে। এতে বিমানে থাকা ১৭৬ জনই নিহত হন।

ইরান প্রশাসন বিষয়টি স্বীকার করে নেওয়ার পরই খামেনি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ইরানের জনগণ। রাস্তায় রাস্তায় প্রতিবাদ শুরু হয়। এরই মধ্যে ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে পুলিশের বিবৃতির বরাত দিয়ে জানানো হয়, বিক্ষোভকারীদের সঙ্গে সহনশীল আচরণ করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ