শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’ নেপালের বন্যার্তদের পাশে জমিয়তনেতা রায়হান ও ছাত্রনেতা জামিল চাঁদপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

মারা গেছেন ওমানের সুলতান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওমানের শাসক সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রায় চার দশক ধরে ওমানের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন ছিলেন সুলতান কাবুস।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ৭৯ বছর বয়সে মৃত্যু হয় তার।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ওমানে ৭২ ঘণ্টার মধ্যে নতুন সুলতানের মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ পরিবার। এদিকে কাবুসের মৃত্যুতে ওমানে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে ওমানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া ৪০ দিন পর্যন্ত অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

একটি সফল অভ্যুত্থানে পিতাকে ক্ষমতাচ্যুত করে কাবুস ১৯৭০ সালের ২৩ জুলাই ক্ষমতা দখল করেন। তবে চিরকুমার থাকায় কোন উত্তরসূরি রেখে যেতে পারেননি সুলতান কাবুস। ১৯৪০ সালের ১৮ নভেম্বর ওমানের সালালাহতে জন্মগ্রহণ করেন সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ