শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা 

এ কেমন লেভেল প্লেয়িং ফিল্ড, প্রশ্ন ওবায়দুল কাদেরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন, অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তা করতে পারবেন না। নির্বাচন কমিশনের কাছে জানতে চাই– এটি কেমন লেভেল প্লেয়িং ফিল্ড?

শুক্রবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সড়ক ও জনপথ অধিদফতরে (সওজ) বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং সংস্কারকাজ উদ্বোধন শেষে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি জনসম্মুখে প্রচার চালাতে পারবে অথচ আওয়ামী লীগের ক্ষমতাসীন সংসদ সদস্যরা কেন পারবেন না, তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন থেকেই যায়।

উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিতর্ক আছে বলে দাবি করেন সরকারের এই মন্ত্রী।

ভারতের নির্বাচনের উদাহরণ টেনে ওবায়দুল কাদের বলেন, ভারতের বিধানসভা নির্বাচনে তাদের প্রধানমন্ত্রীও নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন, অথচ আমরা তা পারি না।

সিটি নির্বাচনে নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন অঙ্গীকার করে সেতুমন্ত্রী বলেন, আমরা তার পরও বলব– নির্বাচন কমিশনের দেয়া আচরণবিধি আমরা পালন করব। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে এ আচরণবিধি সম্পূর্ণভাবে মেনে চলছি।

সওজ ভবনের আধুনিকীকরণের কাজের উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন সচিব নজরুল ইসলামসহ সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ