শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা 

পাবনায় গাঁজার আসর থেকে ‘আগুনপীর’ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার চাটমোহরে ভণ্ডপীরের আস্তানায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় ‘আগুনপীর’ ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে ওই পীরের আস্তানায় অভিযান চালায় পুলিশ।

আটকরা হলেন– ভণ্ডপীর বাঘলবাড়ি গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আবদুস সাত্তার ওরফে আগুনপীর (৭০)। তার অন্য দুই সহযোগী বহিরগাতি গ্রামের দিরাজউদ্দিনের ছেলে রশিদ হোসেন এবং স্থল গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (৩৪)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আবদুস সাত্তার বাড়ির পাশে আস্তানা করে নিজেকে ‘আগুনপীর’ দাবি করে মানুষের সঙ্গে প্রতারণা করছিল। তার আস্তানায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত আসর বসিয়ে সবাইকে নিয়ে গাঁজা সেবন করাত। বিষয়টি জানতে পেরে হান্ডিয়াল পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক এসএম মঈনুদ্দীন ও সঙ্গীয় ফোর্স শুক্রবার ভোরে ওই আস্তানায় অভিযান চালান।

এ সময় ভণ্ডপীর আবদুস সাত্তার ওরফে আগুনপীর কয়েকজন সহযোগীকে নিয়ে গাঁজা সেবন করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় ভণ্ডপীর ও তার দুই সহযোগীকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হান্ডিয়াল পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক এসএম মঈনুদ্দীন গণমাধ্যমকে বলেন, আবদুস সাত্তার ওরফে আগুনপীর একজন প্রতারক। সে এলাকার নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গাঁজার আসর বসিয়ে সবাইকে মাদকের প্রতি আসক্ত করে ফেলছিলেন।

এ ঘটনায় থানায় মামলার পর তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ