রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮


এবারের বিশ্ব ইজতেমায় কে কখন বয়ান করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ নদীর তীরের এ  বিশ্ব ইজতেমা আগামী রোববার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে। সে ইজতেমার মাঠে চলবে ধারাবাহিক আমল ও হেদায়েতের বয়ান।

বাংলাদেশে অনুষ্ঠিত এ বিশ্ব ইজতেমার তিন দিনে বয়ান করবেন বিশ্ব তাবলিগের শীর্ষ মুরব্বিরা। আলমি শুরার সদস্য ছাড়াও কাকরাইল ও রায়বেন্ডের মুরব্বিদের পাশাপাশি শীর্ষ উলামায়ে কেরাম ও বিভিন্ন দেশের মারকাজের দায়িত্বশীলদের উপসস্থিতিতে কারা কারা বয়ান করবেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হয়। ওই পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইজতেমার তিন দিন কোন কোন আমল হবে, কে কখন, কোন বিষয়ে বয়ান করবেন। আওয়ার ইসলামকে এ বিষয়ে জানান ইজতেমার মাঠের দায়িত্বশীল মাওলানা জহির ইবনে মুসলিম।

পরামর্শ অনুযায়ী ইজতেমার প্রথম দিন শুক্রবার (১০ জানুয়ারি) বাদ ফজর আম বয়ান করবেন রায়বেন্ডের মুরব্বি মাওলানা  খুরশিদ আলম, জুমার নামাজপূর্ব বয়ান ও ইমামতি করবেন বাংলাদেশ তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা জুবায়ের আহমদ। জুমার পর বয়ান করবেন শেখ ইউনুস আলী তিউনিসি, আসরের নামাজের পর বয়ান করবেন রায়বেন্ডের শায়খ মাওলানা ইহসানুল হক, বাদ মাগরিব আলমি শুরার সদস্য ও তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা আহমদ লাট। বিদেশি খিত্তায় বয়ান ইংরেজিতে অনুবাদ করবেন ডক্টর সানাউল্লাহ খান, বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ বয়ান করবেন আলিগড়ের ডক্টর ফারাহিম। বিশেষ বয়ান বেঙ্গালুরের ভাই মো. ফারুক।

ইজতেমার দ্বিতীয় দিন শনিবার (১১ জানুয়ারি) বাদ ফজর মুম্বাই মারকাজের মুরব্বি মাওলানা আবদুর রহমান উপস্থিত সাথীদের উদ্দেশ্যে আম বয়ান করবেন।

পরে আলেম-উলামাদের উদ্দেশ্যে বিশেষ বয়ান করবেন মাওলানা ইবরাহীম দেওলা, আরবের শিক্ষার্থীদের জন্য বিশেষ বয়ান মাওলানা আকবর শরীফ, জোহরের পর মাওলানা ঈসমাইল গোধরা, বাদ আসর শায়খ মাওলানা জোহায়রুল হাসান, বাদ মাগরিব মাওলানা ইবরাহীম দেওলা। এদিন মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাঠে বিশেষ বয়ান করবেন মাওলানা আহমদ লাট।

ইজতেমার তৃতীয় দিন রোববার (১২ জানুয়ারি) বাদ ফজর হেদায়েতি বয়ান করবেন মাওলানা জিয়াউল হক, আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান মাওলানা ইবরাহীম দেওলা। আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইলের মুরব্বি মাওলানা জোবায়ের হাসান। সিদ্ধান্ত মতে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে বিশ্ব মুসলিমের শান্তি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করা হবে।

সূত্রমতে আরো জানা যায়, ইজতেমার মাঠে এবার বধিরদের জন্য আলাদা খিত্তার ব্যবস্থা করা হয়েছে। সে জন্য প্রত্যেক খিত্তার সাথীদের তাদের জামাতের সঙ্গে আà¦