শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’ নেপালের বন্যার্তদের পাশে জমিয়তনেতা রায়হান ও ছাত্রনেতা জামিল চাঁদপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

পারস্য উপসাগরীয় অঞ্চলে বেসামরিক বিমান চলাচল বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের আল-আসাদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী এলিট রেভুল্যুশনারি গার্ড। মঙ্গলবার রাতে ইরাকের সামরিক বিমান ঘাঁটিতে এ হামলা চালানো হয়। হামলার জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলে বেসামরিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র যদি ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেয় তবে মার্কিন ভূখণ্ডে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরান। বুধবার ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে এক ঘণ্টার ব্যাবধানে দু’বার হামলা চালিয়েছে তেহরান।

বুধবার সকালের দিকে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডের পর থেকে কঠোর প্রতিশোধের হুমকির মাঝে এই হামলা চালালো তেহরান।

এদিকে ইরাকের ওই মার্কিন সামরিক বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের হামলার জন্য প্রস্তুত ছিল মার্কিন সেনারা। ফলে ক্ষেপণাস্ত্র হামলার পরও কোনো রকম হতাহতের ঘটনা ঘটেনি।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ