শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’ নেপালের বন্যার্তদের পাশে জমিয়তনেতা রায়হান ও ছাত্রনেতা জামিল চাঁদপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

পাকিস্তানে নিরাপত্তারক্ষীর গাড়ি লক্ষ্য করে বোমা হামলা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

পাকিস্তানের কোয়েটা শহরে নিরাপত্তাবহিনীর গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপের ফলে দুজন নিহত ও ১৪ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডেইলি পাকিস্তান।

মেডিকেল ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দুজনের লাশ হাসপাতালে আনা হয়েছে এবং দুজন নিরাপত্তা বাহিনীর কর্মীসহ আরও ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কজনক। উদ্ধার কাজ এখনও চলছে। আহত ও নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে উদ্ধারকারীরা।

ডন নিউজটিভি জানিয়েছে, লিয়াকত বাজারের নিকটবর্তী ম্যাক কনাহে রোডে এ বিস্ফোরণটি ঘটে। তল্লাশি অভিযানের জন্য পুলিশ এলাকাটিকে ঘিরে রেখেছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী কামাল এ মর্মান্তিক ঘটনার নিন্দা জানিয়ে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। তিনি বলেন, কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা আর কত দেখতে হবে আমাদের। প্রদেশের শান্তি বজায় রাখতে আমরা নিরাপত্তা জোরদার করবো।

তিনি আরো বলেন, যারা এ জাতীয় হামলা করে নিরপরাধ বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করে তাদের বিচারের আওতায় আনা হবে।

মুখ্যমন্ত্রী ঘোষণা করে বলেন, শহরের সুরক্ষার জন্য আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীদের গেফতার করতে সরকার সব ধরণের পদক্ষেপ গ্রহণ করবে।

গত বছরের নভেম্বরে কোয়েটার কুচলক এলাকায় বিস্ফোরণে কমপক্ষে দুজন নিরাপত্তাকর্মী শহিদ ও পাঁচজন আহত হয়েছেন।

ডন নিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ