বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

ঢাবি অধ্যাপককে ছাত্রলীগ নেত্রীদের মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রীদের দুই গ্রুপের মধ্যে মারামারি থামাতে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্বারা শারীরিক লাঞ্চনার শিকার হওয়ার অভিযোগ করেছেন হলের সহকারী আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক জোবায়দা নাসরিন।

এ ঘটনায় সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ হলের প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এ ঘটনা ঘটে বলে দাবি করেন ওই হলের সহকারী আবাসিক শিক্ষক জোবাইদা নাসরীন।

তিনি তার অভিযোগে লিখেন, গত ৫ জানুয়ারি আমি হলের প্রাধ্যক্ষ ড. জাকিয়া পারভীন ম্যাডামের নির্দেশে হল ছাত্রলীগের নেতাকর্মীদের মারামারি নিয়ন্ত্রণ করার জন্য হলে যাই। সেখানে এক ছাত্রীকে মারধর করে তার কক্ষ থেকে বের করা হচ্ছিল। এসময় তাকে নিরাপদে সরিয়ে নিতে জড়িয়ে ধরি। ওই ছাত্রীকে নিয়ে হলের গেটে আসার চেষ্টা করলে হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা আমাকে মারধর করে। আমার চুল ধরে টেনে ফেলে দিয়ে মারধর করে। গালাগালি করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর (৪ জানুয়ারি) আগের রাতে হলে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সালসাবিল রাবেয়া ও তার সমর্থকরা হলের ছয় ছাত্রীকে শাড়ি বিতরণ করেন। ওই ছয়জনকে প্রতিষ্ঠাবার্ষিকীর শাড়ি দেননি হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওনক জাহান। অনুমতি না নিয়ে ছয়জনকে শাড়ি দেয়ায় সালসাবিল ও তার সমর্থকদের ওপর  ক্ষুধ্ব হন তিনি। এ নিয়ে শুক্রবার রাতেই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে ফের এ নিয়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টের নির্দেশে ওই হলের আবাসিক শিক্ষক ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা নাসরীন পরিস্থিতি শান্ত করতে গেলে তার ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তিনি সালসাবিলকে উদ্ধার করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে অধ্যাপক জোবায়দা নাসরিনের অভিযোগ অস্বীকার করে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওনক জাহান রাইয়ান বলেন, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা। এর প্রমাণ তিনি দিতে পারবেন না।

অভিযোগের বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকিয়া পারভীন বলেন, জোবাইদা আমার হলের একজন সাহসী হাউজ টিউটর (আবাসিক শিক্ষক)। হলের যে কোনো সমস্যা তিনি সাহসের সঙ্গে মোকাবিলা করেন। তার ওপর হামলার ঘটনা অবশ্যই ন্যক্কারজনক। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত কমিটি প্রতিবেদন তৈরি করেছে। এখন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ