সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাবনায় দুর্বৃত্তের গুলিতে ছেলের সামনে বাবা নিহত সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬

সৌদি থেকে দুই দিনে ফিরলেন আরও ১৭৬ কর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব থেকে গত দুই দিনে দেশে ফিরেছে ১৫ নারীসহ ১৭৬ জন কর্মী। শনিবার রাত ১১টা ২০ মিনিটে ও রাত দেড়টায় দেশে ফেরত আসেন ১০৬ জন। আর রোববার ফেরেন আরও ৭০ জন। এ নিয়ে গত চার দিনে ফিরেছে মোট ৩১৭ জন।

সৌদি ফেরত শহিদ মিয়া জানান, আড়াই বছর আগে সাড়ে চার লাখ টাকা খরচ করে সৌদি আরবে গিয়েছিলেন। তিনি সৌদি আরবে টাইলস ফিটিংয়ের কাজ করতেন। কর্মস্থল থেকে ঘরে ফেরার পথে তাকে পুলিশ আটক করে। তার গায়ে অফিস ড্রেসও ছিল। পায়ে ছিল টাইলস লাগানোর সিমেন্ট মাখানো জুতা। ওই অবস্থাতেই তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

দেশে ফেরা ব্রাহ্মণবাড়িয়ার সেলিনা আক্তার ও শামিমা বেগম গৃহকর্মী হিসেবে সৌদি আরব গিয়েছিলেন। তারা নিয়োগ কর্তার মারধরের শিকার হন। পরে তাদের দেশে পাঠানো হয়।

নারায়ণগঞ্জের সোনিয়া আক্তার ও খাদিজা, সিরাজগঞ্জের রাশেদাসহ ১৫ নারী প্রতারণার শিকার হয়েছে সেখানে। পরে তারা পালিয়ে আশ্রয় নেন জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে। সেখান থেকে শনিবার তাদের দেশে পাঠানো হয়।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান ইউএনবিকে জানান, ২০১৯ সালে সৌদি আরব থেকে ২৪ হাজার ২৮১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। আর নতুন বছরের শুরুর চার দিনে ফিরলেন ৩১৭ জন। তারা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ