মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় জানালো ইরান দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আস্থাহীনতায় বিপাকে, ১০ হাজার কোটি তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক

আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর জানাজায় জনস্রোত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: দেশের শীর্ষ আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীকে শেষবারের মতো দেখতে হাজার হাজার মুসল্লি উপস্থিত হয়েছে জানাজা মাঠে। জানাজায় অংশ নিতে জনস্রোতে পরিণত হয়েছে জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদরাসা মাঠ।

আজ সোমবার সকাল ১০ টায় সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদরাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা মাসরুরুল হক।

আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. এর শেষ ইচ্ছা অনুযায়ী অন্তিম শয়ান নির্ধারিত হয়—মসজিদের পাশেই জামিয়া প্রাঙ্গণের ফুলবাগান।

সকাল দশটায় জানাজার সময় নির্ধারিত হলেও প্রিয় মানুষকে একনজর দেখতে (রোববার) রাতেই মাদরাসা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল হতেই মাদরাসার আশপাশ লোকে লোকারণ্য হয়ে পড়ে। দেশের শীর্ষ আলেমের জানাজায় স্থানীয় ওলামায়ে কেরাম ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন হাজারো আলেম ও ছাত্র-জনতা।

জানাজার নামাজে অংশ নেন- জমিয়তে উলামায়ে ইসলামরে সভাপতি আল্লামা আব্দুল মুমিন (শায়েখে ইমামবাড়ি), জমিয়তের সাধারণ সম্পাদক নুর হোসাইন কাসেমী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মুফতি ফয়জুল্লাহ, বেফাকের সহ সভাপতি মাওলানা আনাছ মাদানী, মুসলেহুদ্দীন রাজু, বাহাউদ্দিন যাকারিয়া।

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা যোবায়ের আহমদ আনসারী। মাওলানা সাজিদুর রহমান (বাহ্মণবাড়িয়া), মাওলানা হাসানাত আমিনী, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, আব্দুর রব ইউসুফি, জামিয়া রেঙ্গার মোহতামিম মাওলানা বাহাউদ্দিন বোরহান।

এছাড়াও উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের সিলেট জোনের সহকারী পরিচালক এড. আব্দুল করিম, হবিগঞ্জ জেলা সভাপতি, মরহুমের বেয়াই মাওলানা হুসাইন আহমদ নুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিসহ আরো অনেকে।

এর আগে গতকাল রোববার বিকেল ৪ টা৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। কিছুদিন আগেও বেশকিছু দিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকাৎসাধীন ছিলেন। পরে হার্টের এনজিওগ্রামও করা হয়।

এর আগে, স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কয়েকদিন সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ